সিলেট জেলা পরিষদ প্রশাসকের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বাণিজ্য মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

প্রকাশিত:সোমবার, ১৩ জুলা ২০২৬ ১০:০৭

সিলেট জেলা পরিষদ প্রশাসকের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বাণিজ্য মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

Manual4 Ad Code

সুরমাভিউ:-  বৃহত্তর সিলেট অঞ্চলের প্রায় ৩০ লাখ প্রবাসীর কল্যাণে ৪টি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টায় জেলা পরিষদের এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, প্রবাসী কল্যাণ ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই দাবিগুলো জোরালোভাবে উপস্থাপনের জন্য প্রশাসকের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।
স্মারকলিপিতে উল্লিখিত প্রবাসীদের ৪টি দাবি হলো, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলের প্রবাসী যাত্রীরা যাতে সহজে নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন, সেজন্য কাকুয়াপাড়-সাহেব বাজার হয়ে খাদিমনগর-জাফলং সড়ক এবং সাহেব বাজার থেকে হরিপুর-জাফলং সড়ক পর্যন্ত বিদ্যমান দুটি ছোট সড়ককে সরকারি নীতিমালা অনুযায়ী ২৪ ফুটে সম্প্রসারণের দাবি জানানো হয়েছে। সড়ক দুটি প্রশস্ত হলে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, বড়লেখা, জুড়ী, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও জাফলং এলাকার প্রবাসীরা আম্বরখানার যানজট এড়িয়ে সহজে বাড়ি ফিরতে পারবেন। পাশাপাশি বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক দ্রুত চালু হলে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রবাসীদেরও দীর্ঘ যানজটের ভোগান্তি কমবে।

Manual3 Ad Code

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মতো সিলেট অঞ্চলের প্রবাসীদের স্বার্থে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকেও ‘ওপেন স্কাই’ ঘোষণা করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সৌদি এয়ারলাইন্স ও কাতার এয়ারওয়েজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগের মাধ্যমে সিলেটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। এর ফলে ঢাকা বিমানবন্দরকেন্দ্রিক প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং ইউরোপ, আমেরিকা ও কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা সরাসরি সিলেটে যাতায়াত করতে পারবেন।

সিলেট বিমানবন্দরের নতুন টার্মিনালের কাজ ২০২৩ সালে শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে মাত্র ২৪ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। প্রবাসীদের দাবি, ঢাকা ও কক্সবাজার বিমানবন্দরের মতো এখানেও দিন-রাত ২৪ ঘণ্টা কাজ চালিয়ে সরকারের বেঁধে দেওয়া সময় ২০২৭ সালের মধ্যেই যেন নির্মাণকাজ সম্পন্ন করা হয়।

এয়ারপোর্ট মসজিদকে আধুনিকায়ন করে দোতলা ভবনে রূপান্তর করার দাবি জানানো হয়েছে, যাতে ওমরাহ ও হজ্জযাত্রীরা এই মসজিদ থেকেই শেষবারের মতো ইহরাম পরে পবিত্র মক্কা-মদিনার উদ্দেশ্যে রওনা হতে পারেন। এতে ধর্মপ্রাণ মুসলিমদের জন্য একটি সুন্দর ও পরিপূর্ণ ইবাদতের পরিবেশ নিশ্চিত হবে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীরা প্রতিবছর প্রায় ২০ হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই প্রবাসীবান্ধব এই গুরুত্বপূর্ণ দাবিগুলো দ্রুত বাস্তবায়িত হলে সিলেট বিভাগের সোয়া কোটি মানুষ ও প্রায় ৩০ লাখ প্রবাসী আজীবন কৃতজ্ঞ থাকবেন। স্মারকলিপিতে জেলা পরিষদ প্রশাসকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সাফল্য কামনা করা হয়েছে।

Manual5 Ad Code

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাধারন সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সহ-সভাপতি মুসলেহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, প্রচার সম্পাদক মো: ইউসুফ সেলু, দপ্তর সম্পাদক সেলিম আহমদ, গণদাবী নেতা শ্যামল চৌধুরী, মো: শফিকুর রহমান প্রমুখ।-বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ