বৃটেন প্রবাসীদের দাবি নিয়ে কাজ করছে ইউকে এনআরবি সোসাইটি

প্রকাশিত:শনিবার, ১১ জুলা ২০২৬ ১১:০৭

বৃটেন প্রবাসীদের দাবি নিয়ে কাজ করছে ইউকে এনআরবি সোসাইটি

Manual2 Ad Code

সিলেট-ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় প্রধানমন্ত্রী সহ সকল মহলের প্রতি কৃজ্ঞতা জানিয়েছেন ইউকে এনআরবি সোসাইটি’র নেতৃবৃন্দ।

 

বৃহস্পতিবার (৯ই জুলাই) রাতে নগরীর জিন্দাবাজারের মেহমান রেস্টুরেন্টের ভিআইপি হলরুমে সিলেটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

 

সিলেট-ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় প্রধানমন্ত্রী, বিমানমন্ত্রী, বানিজ্যমন্ত্রী, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী সহ সিলেটবাসীকে ধন্যবাদ জানিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Manual2 Ad Code

 

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ইউকে এনআরবি সোআইটির পরিচালক এম জুনেদ আহমদ বলেছেন- বার বার বন্ধ হয়ে পড়া সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট স্বাভাবিক রাখতে ম্যানচেস্টার ও সিলেটে একযোগে আন্দোলন চালানো হয়েছে। যার ফলশ্রুতিতে বর্তমান সরকার প্রবাসীদের দাবির প্রতি একাত্ম হয়ে এ দাবিটি মেনে নিয়ে ফের সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি বিমান চলাচল শুরু করেছেন। তিনি বলেন- ইউকে এনআরবি সোসাইটি বৃটেন প্রবাসীদের সকল যৌক্তিক দাবি-দাওয়া নিয়ে কাজ করছে।

 

প্রবাসীরা যাতে বিনিয়োগে আগ্রহী হন সেজন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহনের আহবান জানান তিনি।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও প্রবীন সাংবাদিক মুকতাবিস উন নূর, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী। এরআরবি সোসাইটির পক্ষে বক্তব্য রাখেন পরিচালক ও এম জামাল উদ্দিন ও সদস্য মো. নজরুল ইসলাম। সাংবাদিক ওয়েছ খছরুর পরিচালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এমএ হান্নান, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাসির উদ্দিন, ইমজার সাধারন সম্পাদক আনিস রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ূন কবির লিটন সহ সাংবাদিক নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

 

সভায় সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর বলেন- বিশ্বের বিভিন্ন দেশে থাকা সিলেটের প্রবাসীরা নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর পুনাঙ্গ রূপে চালু না হওয়ায় বিভিন্ন দেশের উড়োজাহাজ সিলেটে আসছে না। এতে ভাড়া বৈষম্যের পাশাপাশি যাত্রী ভোগান্তিও চরমে রয়েছে। এই অবস্থা থেকে উত্তরনের জন্য সকলকে একসঙ্গে কাজ করার আহবান জানান তিনি। সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন বলেন- বৃটেনে থাকা তৃতীয় কিংবা চতুর্থ প্রজন্ম দেশমুখী হচ্ছেন না। তারা দেশে এলে দেশপ্রেমে উদ্ভুত হওয়া ছাড়াও বিনিয়োগে আগ্রহী হবে। এজন্য সরকার সহ সকল মহলকে বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে জানান তিনি।

স্বাগত বক্তব্যে ইউকে এনআরবি সোসাইটির পরিচালক জামাল উদ্দিন বলেন- সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানটি কখনোই অলাভজনক ছিলো না। অথচ অলাভজনক রুট দেখিয়ে বিগত অন্তবর্তী সরকার সিলেট বিদ্বেষী একটি মহল বন্ধ করেছিলো। তিনি পরিসংখ্যান তুলে ধরে বলেন- রোববার ও বুধবার ম্যানচেস্টার থেকে দুটি ফ্লাইট সিলেটে এসেছে। চার মাস বন্ধ থাকার পরও দুটি ফ্লাইটে কোনো সিট খালি ছিলো না। এতে প্রমানিত হয়েছে পূর্বে আমরা যে বক্তব্য রেখেছিলাম সেটি সঠিক ছিলো। বর্তমান সরকার বর্তমান এ ফ্লাইট চলাচলে ধারাবাহিকতা বজায় রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ