সিলেট-ঢাকা রুটে বিমানভাড়া কমানোর দাবি সংসদে এমরান চৌধুরীর

প্রকাশিত:মঙ্গলবার, ০৭ জুলা ২০২৬ ১০:০৭

সিলেট-ঢাকা রুটে বিমানভাড়া কমানোর দাবি সংসদে এমরান চৌধুরীর

Manual8 Ad Code

সুরমাভিউ:-  মঙ্গলবার (৭ জুলাই) বিকালে জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে সিলেট-৬ আসনের এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সিলেটে অনেক পর্যটন স্পট রয়েছে। ফলে সারা বছরই দেশি-বিদেশি পর্যটকদের আনাগোনা থাকে সিলেটে। আমাদের সিলেটে নামে আন্তর্জাতিক বিমানবন্দর থাকলেও কাজে নেই। এখানে বিদেশি ফ্লাইট সরাসরি আসে না, সিলেট থেকে সরাসারি কোথাও যায় না। এছাড়া অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর ভাড়া ডলামের দামের মতো উঠানামা করে। এসব বৈষম্যমূলক অবস্থা থেকে আমরা রেহাই চাই। মাননীয় বিমানমন্ত্রীর কাছে বিষয়টির সমাধান দাবি করছি। কারণ- সড়ক ও রেলপথের অবস্থা নাজুক। সড়কপথে ১০-১২ ঘণ্টা লাগে সিলেট-ঢাকা, রেলের যাত্রাও স্বস্তির নয়। এ অবস্থায় সিলেট-ঢাকা বিমানভাড়া সহনীয় পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়দের কার্যকর পদক্ষেপ কামনা করছি।

Manual8 Ad Code

উল্লেখ্য, শুরু থেকেই এমপি এমরান আহমদ চৌধুরী সংসদে শুধু তাঁর নির্বাচনি এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের দাবি-দাওয়া তুলে ধরছেন না, বৃহত্তর সিলেটের গুরুত্বপূর্ণ সব সমস্যা তুলে ধরছেন বক্তব্যে। এতে প্রশংসায় ভাসছেন তিনি।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ