মৌলভীবাজারে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি করতে অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত:বুধবার, ০৮ জুলা ২০২৬ ১১:০৭

মৌলভীবাজারে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি করতে অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

Manual2 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজার শহরে সরকার নির্ধারিত মূল্যে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ নিশ্চিতকরণে নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বুধবার ০৮ জুলাই  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে শহরের পুরাতন হাসপাতাল রোড এলাকার এস ওয়ান এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে শমশেরনগর রোড এলাকার রিপন এন্টারপ্রাইজকে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ