পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন জগদল ইউপি চেয়ারম্যান লাভলু

প্রকাশিত:মঙ্গলবার, ০৭ জুলা ২০২৬ ০১:০৭

পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন জগদল ইউপি চেয়ারম্যান লাভলু

Manual1 Ad Code

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ।।

পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন দিরাই উপজেলার জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

৭ জুলাই দিবাগত রাত ১টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তিনি। বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন।

Manual6 Ad Code

 

সফরকালে পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহ পালন করবেন এবং দেশ, জাতি ও জগদল ইউনিয়নের সর্বস্তরের মানুষের শান্তি, সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করবেন বলে জানা গেছে।

 

সময়ের স্বল্পতার কারণে সবার সঙ্গে দেখা করে যেতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন। পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ২২ জুলাই দেশে ফেরার কথা রয়েছে তার।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ