২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ১০ জুলা ২০২৬ ০৮:০৭
সিলেট জেলা যুবদলের সহ সভাপতি আব্দুস সালাম লইলু বলেন, মাদক জাতিকে মেধাশূন্য করে। সমাজ ও দেশকে বাঁচাতে মাদককে প্রতিরোধ করতে হবে। মাদকের বিরুদ্ধে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদকের সহজলভ্যতা ঠেকাতে হবে। মাদক নির্মূলে দলমত-নির্বিশেষে সবাইকে সোচ্চার হতে হবে। নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখতে হবে।
মাদকবিরোধী বিরোধী সমাজ গড়ার প্রত্যয় স্লোগান কে সামনে রেখে শুক্রবার ৩ নং খাদিমনগর ইউনিয়ন সচেতন সমাজের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন -গোলাম মাওলা রাজন (সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তিন নং খাদিমনগর ইউনিয়ন)
আরো উপস্থিত ছিলেন-আজাদ আহমদ সাদ,ইকবাল হোসেন
সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
Helpline - +88 01719305766