সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

প্রকাশিত:বুধবার, ০৮ জুলা ২০২৬ ০৭:০৭

সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও এক যুগপূর্তি পালিত হয়েছে আজ। এ উপলক্ষে আয়োজিত আনন্দ অনুষ্ঠানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সব মিলিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি সূধিজনদের মিলনমেলায় পরিণত হয়।

বুধবার (৮জুলাই) দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে একযুগ পূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল।

Manual7 Ad Code

সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় আনন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সিলেট মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, বিশিষ্ট সাংবাদিক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের আজীবন সদস্য আফতাব চৌধুরী, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম আলমগীর, সিলেট জেলা পুলিশ সুপারের প্রতিনিধি পরিদর্শক জাবেদ আহমদ, এসিড সন্ত্রাস নির্মুল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার, ইস্পাহানি টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার আনিছুজ্জামান পাটোয়ারী প্রমুখ।

Manual4 Ad Code

আগত অতিথিবৃন্দের স্বাগত জানান ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খান ও কার্যকরী পরিষদ সদস্য মো. মোশাহিদ আলী ও সাদিকুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, এনসিপি নেতা সালিম আহমদ, সিনিয়র ফটো সাংবাদিক দুলাল হোসেন, ক্লাব সদস্য এমএ রহিম, মো: আলমগীর আলম, উৎফল বড়ুয়া, অলিউর রহমান, খায়রুল আমিন রাফসান, মোহাম্মদ সুহেল আহমদ, ফাহিম আহমদ, নাহিদ আহমদ, রুবেল আহমদ, মোহাম্মদ আজমল আলী, জুলকার নাইন সাইরাস, আবু মূসা সরকার, সুয়েব রানা, সাংবাদিক মাহমুদুল হাসান নাঈম প্রমূখ।

অনুষ্ঠােন সিলেট সিটি কপের্রারেশেনর প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অনলাইন গণমাধ্যম সব সময় বস্তুনিষ্ঠতার সহিত সংবাদ পরিবেশন করে। সিলেট অনলাইন প্রেসক্লােবর সাংবাদিকরা নিজেদের দায়িত্বশীলতার সহিত কর্তব্য পালন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী গণমাধ্যমের যেকোন সংবাদকে খুবই গুরুত্ব দেন। সমাজের কোন অসঙ্গতির খবর প্রকাশিত হলে সাথে সাথে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

জেলা পরিষদ, সিলেট এর প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেন, সময়ের প্রয়োজনে আমরা এখন ঘুম থেকে উঠেই অনলাইনে চোখ বুলিয়ে নেই। অনলাইন গণমাধ্যমের কর্মতৎপরতার কারনে এখন প্রিন্ট মিডিয়ার গুরত্ব কমে যাচ্ছে। অনলাইন গণমাধ্যমে সাংবাদিক সমাজের সমস্যা সমূহ বেশী করে তুলে ধরবেন বলে আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি।

সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, অনলাইন প্রেসক্লাব তাদের নিজস্ব একটি দৃষ্টিভঙ্গি নিয়ে চলায় মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। অনলাইনের কল্যাণে দ্রুত যেকোনো সংবাদ সকলের কাছে পৌঁছে যায়। ২০২৪ এর জুলাইয়ের আন্দোলন আগষ্টের গণঅভ্যুত্থানে অনলাইন মিডিয়া সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অতিরক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) মাসুদ রানা বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাব আজ যুগপূর্তি পালন করেছন, এটি যেন শতবর্ষ উদযাপন করতে পারে এমন প্রত্যাশা রইল।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ