চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি

প্রকাশিত:শুক্রবার, ১০ জুলা ২০২৬ ০২:০৭

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি

Manual3 Ad Code

সুরমাভিউ:-  চট্টগ্রামে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ দেখতে এবং তাদের পাশে দাঁড়াতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

Manual7 Ad Code

শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামে পৌঁছে তিনি বাঁশখালীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন।

Manual2 Ad Code

এ সময় ডা. শফিকুর রহমান এমপি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তিনি সরকারের প্রতি জরুরি ভিত্তিতে উদ্ধার, পর্যাপ্ত ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং দীর্ঘমেয়াদি বন্যা নিয়ন্ত্রণ ও টেকসই অবকাঠামো নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

তিনি বলেন, মানুষের দুর্দিনে রাজনীতির সবচেয়ে বড় পরিচয় হলো জনগণের পাশে দাঁড়ানো। বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতের মতো এবারও দুর্গত মানুষের পাশে থাকবে, ইনশাআল্লাহ।

এদিন তিনি সাতকানিয়া ও চট্টগ্রাম মহানগরীর বন্যাকবলিত এলাকাও পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।

Manual7 Ad Code

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এমপি।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ