মৌলভীবাজারে বসতঘরের বাথরুম থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার গ্রেফতার- ১

প্রকাশিত:মঙ্গলবার, ০৭ জুলা ২০২৬ ১০:০৭

মৌলভীবাজারে বসতঘরের বাথরুম থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার গ্রেফতার- ১

Manual7 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজার সদর উপজেলার ব্রাহ্মণগ্রামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যার পর তাঁর মরদেহ বস্তাবন্দী করে ঘরের বাথরুমে লুকিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত ব্যক্তি আব্দুল আজিজ (৩৩)। তিনি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের শামছুল হকের ছেলে। গ্রেপ্তার ব্যক্তি সুলেমান মিয়া (৪৫)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের বাসিন্দা এবং মৃত হাজী মান উল্লাহর ছেলে।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটলেও ৭ জুলাই মঙ্গলবার ভোরে লাশটি উদ্ধার করা হয় । অভিযোগ রয়েছে, ধারালো দা দিয়ে কুপিয়ে আব্দুল আজিজকে হত্যা করার পর তাঁর মরদেহ একটি বস্তায় ভরে অভিযুক্তের বসতঘরের গোসলখানায় রেখে দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার  শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ ওবায়দুল্লাহ বলেন, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনার কারণ এবং বিস্তারিত জানতে তদন্ত চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ