১৩ আগস্টের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে সিলেট মহানগর যুব জমিয়তের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার, ১৭ জুলা ২০২৬ ০৬:০৭

১৩ আগস্টের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে সিলেট মহানগর যুব জমিয়তের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Manual4 Ad Code
সুরমাভিউ:-  আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিতব্য যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কাউন্সিল ও সদস্য সম্মেলন সফল করার লক্ষ্যে যুব জমিয়ত বাংলাদেশ, সিলেট মহানগরীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১৫ জুলাই) বাদ এশা বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুব জমিয়ত সিলেট মহানগরীর সভাপতি মাওলানা আসআদ উদ্দিন এবং পরিচালনা করেন মহানগর সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা তাফহীমুল হক।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা তাফহীমুল হক বলেন,যুব সমাজই একটি জাতির প্রাণশক্তি ও পরিবর্তনের প্রধান চালিকাশক্তি। আদর্শবান,সুশিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন যুবসমাজ গড়ে তুলতে যুব জমিয়তের প্রতিটি কর্মীকে নিষ্ঠা,আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। আগামী ১৩ আগস্টের কেন্দ্রীয় কাউন্সিল ও সদস্য সম্মেলন সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সম্মেলনকে সফল করতে সিলেট মহানগরীর প্রতিটি ইউনিট,ওয়ার্ড ও থানা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন,আধ্যাত্মিক নগরী সিলেট বরাবরই যুব জমিয়তের একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি। তাই কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে সিলেট থেকে সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এই সম্মেলন কেবল একটি সাংগঠনিক আনুষ্ঠানিকতা নয়; বরং এটি আদর্শিক যুব নেতৃত্ব গড়ে তোলা, যুব সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল হাসিব খান, সিলেট জেলা দক্ষিণ যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মনসুর আহমদ, মহানগর যুব জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী ফরহাদ কোরাইশী, সাংগঠনিক সম্পাদক মুফতী সিরাজুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মুফতী মারুফ হাসান, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন, দপ্তর সম্পাদক হাফিজ আব্দুল কাদির, মাওলানা আবু তাহের মিসবাহ, হাফিজ আব্দুল বাসিত, ফয়ছল আহমদসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ কেন্দ্রীয় সম্মেলনকে সর্বাত্মকভাবে সফল করতে ব্যাপক গণসংযোগ,সদস্যদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, প্রচার-প্রচারণা জোরদার, সাংগঠনিক সমন্বয় এবং প্রয়োজনীয় দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে মহানগরীর সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ