জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার, ১৭ জুলা ২০২৬ ০৮:০৭

জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

Manual3 Ad Code

সুরমাভিউ:-  ‘জুলাই শহীদ দিবস ২০২৬” উদযাপন উপলক্ষে শহীদ সাংবাদিক এটিএম তুরাব সহ সকল জুলাই শহীদ স্মরণে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার(১৬ জুলাই) সন্ধ্যায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের ছাত্র নাগরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটেছে। মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। তারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যে সকল মানুষ প্রাণ হারিয়েছেন তাদের খুনীদের দৃষ্টান্তমুলক বিচার করতে হবে।

Manual8 Ad Code

বক্তারা বলেন, শহীদ আবু সাঈদ বন্দুকের গুলির সামনে বুক চিতিয়ে যেভাবে জীবন দিলেন পৃথিবীর ইতিহাসে সাহসিকতার এমন ঘটনা বিরল।পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের প্রকাশ্য গুলিতে শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যাকাণ্ড স্বাধীনতার ৫৪বছরে সিলেটে প্রথম ঘটনা।

Manual6 Ad Code

বক্তারা বলেন, রাষ্ট্র যখন সঠিক পথে চলে না,রাষ্ট্র যখন জনগণের অধিকার ভুলুন্ঠিত করে,তখনই শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে।তখনই কেবল গণআন্দোলন, গণঅভ্যুত্থানের পথে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়।তারা জুলাই গণঅভ্যুত্থানের গণআকাঙ্খা বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান।

তারা আরো বলেন,চব্বিশের এইদিনে(১৬জুলাই) শহীদ আবু সাঈদ, ওয়াসিম সহ ৬জন শিক্ষার্থী প্রথম শহীদ হন।পরবর্তীতে দুই হাজারেরও অধিক মানুষ প্রাণ হারায়। চার বছরের শিশুও রক্ষা পায়নি বর্বর বাহিনীর হাত থেকে।১৬জুলাই জুলাই শহীদ দিবস ঘোষণায় সরকারকে তারা ধন্যবাদ জানান।

Manual6 Ad Code

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক দিনকালের সিলেট ব্যুরো প্রধান সাদিকুর রহমান চৌধুরী, বৈশাখী নিউজের সিলেট জেলা প্রতিনিধি ফাহিম আহমদ, গ্রীন টেলিভিশন এর সিলেট প্রতিনিধি ফারুক আহমদ,সাংবাদিক ইসমাইল হোসেন ও লতিফুর রহমান উজ্জ্বল প্রমুখ।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ