সুনামগঞ্জে ভারতীয় শাড়ির বিশাল চালান জ*ব্দ করেছে শহর পুলিশ ফাঁড়ি

প্রকাশিত:Thursday, 16 Jul 2026 09:07

সুনামগঞ্জে ভারতীয় শাড়ির বিশাল চালান জ*ব্দ করেছে শহর পুলিশ ফাঁড়ি

Manual2 Ad Code
সুরমাভিউ:-  সুনামগঞ্জ সদর উপজেলার ৩ নং সুরমা ইউনিয়নে অভিযান চালিয়ে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকশ টিম।
বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ এর নির্দেশনায় শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ ভৌমিক নেতৃত্বে শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম অভিযান চালিয়ে ভারতীয় কাতান শাড়ির এই বিশাল চালান টি জব্দ করা হয়।
পুলিশ জানায় সুরমা ইউনিয়নের ষোলঘর এলাকার মৃত মোহাম্মদ সুলতান আহমেদের ছেলে হোসাইন আজাদের বসত ঘর থেকে চোরা চালানোর মাধ্যমে আনয়ন কৃত ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩২ লক্ষ টাকা। ভারতীয় কাতান শাড়ি জব্দের বিষয়ে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ ভৌমিক জানান এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ