৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২২ জুলা ২০২৬ ০৬:০৭
স্টাফ রিপোর্টার:- সুনামগঞ্জে শিশুদের বার্ষিক সমাবেশ ও উপহার বিতরণ অনুষ্ঠান করেছে ওয়ার্ল্ড ভিশন।
বুধবার দুপুরে সুনামগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে শিশুদের বার্ষিক সমাবেশ ও উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন।
এ সময় সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই পিছিয়ে পড়া শিশুদের সমাজে সমান গুরুত্ব দিতে হবে। আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের পিছিয়ে পড়া ও হতদরিদ্র শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যমান উন্নয়নে বিভিন্ন সামাজিক ও বেসরকারি সংস্থা কাজ করে যাচ্ছে। এসব উদ্যোগের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলতে।
এসময় উপস্তিত ছিলেন,সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল হাসান,শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার, ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এপি’র ম্যানেজার স্টিপ তাপস চিসিম, সিনিয়র প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী প্রমুখ।
পরে ২৭৫০ জন নিবন্ধিত এবং অনবন্দিত শিশুর মাঝে ছাতা,সাবান ও টুথপেস্ট বিতরণ করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন।
Helpline - +88 01719305766