সোমবার (২০ জুলাই) কুলাউড়া উপজেলার গণকিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে বন্যাদুর্গত মানুষের জন্য একই ধরনের বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এছাড়া গতকাল রবিবার ১৯ জুলাই রাজনগর উপজেলার হরিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্যাদুর্গত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
মৌলভীবাজার পুলিশ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ও মেডিকেল টিম ক্যাম্পে আগত বন্যাদুর্গত মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করছেন।
পর্যায়ক্রমে জেলার অন্যান্য বন্যাকবলিত এলাকাতেও এ ধরনের বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।
দুর্যোগকালীন সময়ে বন্যার্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ মানবিক দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান-এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।