বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আমির, সম্পাদক আজাদ

প্রকাশিত:রবিবার, ১৯ জুলা ২০২৬ ০৭:০৭

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আমির, সম্পাদক আজাদ

Manual1 Ad Code

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট নগরীর অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র ‘বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় সমাপ্ত হয়।

Manual3 Ad Code

নির্বাচনে ৩৯৭ জন ভোটারের মধ্যে ৩৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিএনপি ও জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও প্রশাসন ও সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ নির্বাচন পরিদর্শন করেন।

নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৭টি পদের প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ৮টি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Manual2 Ad Code

নির্বাচন পরিদর্শন করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আলিমুল এহসান চৌধুরী ও নুরুল আলম, সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের আমীর ক্বারী আলাউদ্দিন, সেক্রেটারি মাওলানা জুনায়েদ আল হাবীব ও জামায়াত নেতা ওবায়দুল হক শাহীন প্রমুখ।

শনিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো: আজিম উদ্দিন।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সর্বোচ্চ ২৩৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আমির হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সাত্তার পান ১৪৬ ভোট। নির্বাচনে ১৫৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আজাদ রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বাসিত মহসিন পান ১৪৯ ভোট।

এছাড়া সহ-সভাপতি-১ পদে ১৪১ ভোট পেয়ে বিজয়ী হন জুবের আহমদ জুবেল, সহ-সভাপতি-২ পদে ১৩৪ ভোট পেয়ে বিজয়ী হন মোহাম্মদ মুহিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক-১ পদে ১৮১ ভোট পেয়ে বিজয়ী হন মো. কাহার মিয়া, সহ-সাধারণ সম্পাদক-২ পদে ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হন বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে ১৮৭ ভোট পেয়ে মো: মানিক মিয়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে ২০২ ভোট পেয়ে মো. বশির আহমদ বিজয়ী হন।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন— যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ফারুক মিয়া, কোষাধ্যক্ষ পদে সৈয়দ জাহাঙ্গীর আলম, ধর্ম সম্পাদক মো: ইমরুল হাসান (জাফরী), দপ্তর ও প্রচার সম্পাদক আলেক আহমদ, কার্যকরী সদস্য মো. ওমর আলী, মো. হাবিবুর রহমান তালুকদার ও মো: জামাল আহমদ।

Manual4 Ad Code

নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো: আজিম উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার মো: আফসর খান, সহকারী নির্বাচন কমিশনার আব্দুর রাজ্জাক রাজন, সহকারী নির্বাচন কমিশনার রুবেল বকস ও সহকারী নির্বাচন কমিশনার আজিজ খান সজীব।

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির অ্যাডহক কমিটির নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন— কমিটির সদস্য সচিব এমদাদুল হক স্বপন, যুগ্ম সদস্য সচিব মো: ওসমান গনি, সম্মানিত সদস্য খলিলুর রহমান খান, মো: হারুনুর রশিদ, ননী গোপাল দত্ত, মাসুদ চৌধুরী, বলাই দত্ত, অধ্যাপক আব্দুস শাহিদ, মো: রিয়াজ মিয়া (সাবেক কাউন্সিলর), সেলিম আহমেদ শিবলী, মিনহাজ পাঠান ও মো: শিহাব খান প্রমুখ।

Manual6 Ad Code

নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে সফল ও সার্থক করে তোলার জন্য মদিনা মার্কেটের ব্যবসায়ীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো: আজিম উদ্দিনসহ অ্যাডহক কমিটির নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ