কোম্পানীগঞ্জে ৪ দিন ব্যাপী স্কাউটিং প্রশিক্ষণের সমাপ্তি

প্রকাশিত:রবিবার, ১৯ জুলা ২০২৬ ১০:০৭

কোম্পানীগঞ্জে ৪ দিন ব্যাপী স্কাউটিং প্রশিক্ষণের সমাপ্তি

Manual1 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:- “কাবিং করি, সুন্দর জীবন গড়ি” এই প্রতিপাদ্যে সিলেটের কোম্পানীগঞ্জে ৪ দিন ব্যাপী স্কাউটের ষষ্ঠক নেতা প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি হয়েছে। রবিবার (১৯জুলাই) বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

এর আগে গত ১৬ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া ৪ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন। কাব প্রশিক্ষণে ৪৭ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ২৫ জন মেয়ে ও ২২জন ছেলে ছিলেন।

Manual3 Ad Code

ষষ্ঠক নেতা প্রশিক্ষণ কোর্সে ৬ থেকে ১০ বছর বয়সী কাব স্কাউটদের দক্ষ ও দায়িত্বশীল নেতা হিসেবে গড়ে তোলার জন্য মৌলিক নেতৃত্বগুণ, শৃঙ্খলা, দলগত কাজ ও দায়িত্ববোধ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ৪৭ জন প্রশিক্ষণার্থীদের ১০ জন প্রশিক্ষক তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন।

বাংলাদেশ স্কাউটস কোম্পানীগঞ্জ উপজেলার ব্যবস্থাপনায় ও সিলেট অঞ্চলের পরিচালনা প্রশিক্ষণের বিভিন্ন আয়োজনে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার টিটু কুমার দে, সিলেট জেলা কাব লিডার ও ফোর্স লিডার মোহাম্মদ আব্দুল্লাহ, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সম্পাদক আমিনুর রহমান, উপজেলা শাখার কমিশনার কাজল রায়। গোয়াইনঘাট উপজেলা স্কাউটের কমিশনার আহমেদ কিবরিয়া বকুল, সহকারী কমিশনার টুনু ভূষণ দাশ, উডব্যাজার মাহমুদ আক্তার, উপজেলা কাব লিডার মরিয়ম জেসমিন, যুগ্ম সম্পাদক রিপন আহমদ, প্রশিক্ষক আব্দুর রহিম, আব্দুর রউফ, আজিমা বেগম এবং প্রধান শিক্ষক মনিলাল।

এছাড়াও চার দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট নেতারা অংশগ্রহণ করছেন।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ