যুক্তরাজ্যে যাচ্ছেন এমপি লুনার একান্ত সহকারী মো. ময়নুল হক

প্রকাশিত:রবিবার, ১৯ জুলা ২০২৬ ১০:০৭

যুক্তরাজ্যে যাচ্ছেন এমপি লুনার একান্ত সহকারী মো. ময়নুল হক

Manual5 Ad Code
সুরমাভিউ:-  সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার একান্ত সহকারী ও সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হচ্ছেন। তিনি আজ রোববার (১৯ জুলাই) সকালে আন্তর্জাতিক বিমানের একটি ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করবেন।

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় মো. ময়নুল হক এর আগে বিএনপির নিখোঁজ নেতা ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর একান্ত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার একান্ত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, ব্যক্তিগত এ সফরকালে তিনি যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন সামাজিক ও কমিউনিটি কার্যক্রমে অংশগ্রহণ করবেন। সফর শেষে তিনি দেশে ফিরে পুনরায় তাঁর দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ব্যস্ত কর্মসূচি ও সময়ের স্বল্পতার কারণে ব্যক্তিগতভাবে সকল শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও স্বজনদের সঙ্গে দেখা করে বিদায় জানাতে না পারায় তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন এবং দেশে ফিরে আবারও সবার সঙ্গে দেখা হবে বলে আশা ব্যক্ত করেছেন।

Manual2 Ad Code

মো. ময়নুল হকের যুক্তরাজ্য সফর উপলক্ষে তাঁর রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী, বন্ধু-বান্ধব ও স্বজনরা নিরাপদ, সফল ও ফলপ্রসূ সফর কামনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তাঁর জন্য শুভকামনা জানিয়ে পোস্ট ও বার্তা প্রকাশ করেছেন।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ