সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আলোচনা যারা

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৩ জুলা ২০২৬ ০৯:০৭

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আলোচনা যারা

Manual6 Ad Code

সুরমাভিউ:-  সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনে মেয়র পদে কারা প্রার্থী হচ্ছেন তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা। সম্ভাব্য প্রার্থীরাও সক্রিয় হয়ে ওঠছেন মাঠে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচনে অংশ নেতে পারবে না দলটি। ফলে এখন বিএনপি সহ অন্যান্য দলের প্রার্থীদের তৎপরতাই লক্ষ করা যাচ্ছে। আর তাই শুরু হয়েছে প্রার্থীতা নিয়েও আলোচনা।

Manual6 Ad Code

এবার স্থানীয় সরকার নির্বাচনের দিকে নজর দিচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন। আর স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সবার আগে হতে পারে দেশের সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন। এক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদের জোরালোভাবে উচ্চারিত হচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী, জুলাইযোদ্ধা জাহিদ খাঁন।

Manual4 Ad Code

এছাড়াও আলোচনা রয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি, সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী, মহনাগর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, নাট্য অভিনেতা বেলাল আহমেদ মুরাদ, সিলেট মহানগর এনসিপির আহ্বায়ক এডভোকেট আফজাল হোসেন, বিগত সিসিক নির্বাচনে ২য় স্থান লাভকারী শাহজাহান মাস্টার।
বতর্মানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদের জন্য তুমুল আলোচনায় আছেন জাহিদ খাঁন। আলোচনা হচ্ছে আরও অনেক কে নিয়েই। তবে জাহিদ খাঁন সিলেটে জুলাইযোদ্ধা হিসাবে পরিচিত বলেই তাকে নিয়ে আলোচনা জোরালো হচ্ছে। এছাড়া দল নিরপেক্ষ ব্যক্তি হওয়ায় বিভিন্ন অনুষ্ঠান এবং আলাপ-আলোচনার কেন্দ্রেই আছেন এই জুলাইযোদ্ধা।

আলাপকালে জাহিদ খাঁন জানিয়েছেন, মেয়র পদে নির্বাচন করতে তিনি ইচ্ছুক। তবে সেক্ষেত্রে নগরবাসীর ইচ্ছা-অনিচ্ছাটা গুরুত্বপূর্ণ। যদি নগরবাসী চান তাহলে তিনি নির্বাচনের জন্য প্রস্তুত।

এদিকে বিএনপির মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনের অর্ধডজন ব্যক্তির নাম আলোচনায় রয়েছে। তবে এখন পর্যন্ত বিএনপি দলীয় ভাবে কাউকে সবুজ সংকেত দেননি। বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ