৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৩ জুলা ২০২৬ ১১:০৭
সুরমাভিউ:- গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট ও তার দোসরদের বিচারের দাবিতে ২৫ জুলাই সিলেট ঐতিহাসিক আলীয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় বিশাল সমাবেশ সফলের লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ এশা বি.কে.এম কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালীর নেতৃত্বে বন্দবাজার, হকার্স মার্কেট, লালদিঘীরপার করিম উল্লাহ মার্কেট সহ নগরীর বিভিন্ন মার্কেটে লিফলেট বিতরণ গণসংযোগ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, বি.কে.এম সিলেট মহানগর শাখার সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম, সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, মুহাম্মদ সিকন্দর আলী, মুহাম্মদ ইউসুফ, যুব মজলিস নেতা মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা একরামুল হক জুনায়েদ, ছাত্র মজলিস নেতা আবু তাহের মিসবাহ প্রমুখ।
লিফলেট বিতরণকালে মাওলানা রেজাউল করিম জালালী বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর এবং বিগত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় এনে সেই বিচার কার্যকর করতে হবে। তিনি আগামী ২৫ জুলাই ঐতিহাসিক আলীয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
Helpline - +88 01719305766