“আমরা জুলাই যোদ্ধা” সিলেট মহানগর ও জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবরে সহযোগিতার আবেদন

প্রকাশিত:রবিবার, ২৬ জুলা ২০২৬ ০৮:০৭

“আমরা জুলাই যোদ্ধা” সিলেট মহানগর ও জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবরে সহযোগিতার আবেদন

Manual2 Ad Code

সুরমাভিউ:-  “আমরা জুলাই যোদ্ধা” সিলেট মহানগর ও জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতা করতে সিলেট জেলা প্রশাসক বরাবরে আবেদন করা হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেলে জেলা প্রশাসক বরাবরে এই আবেদন করা হয়।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সিলেট মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফছর খান, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক মির্জা সম্রাট, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি ও জালালাবাদ থানা বিএনপির সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ দিনার, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, “আমরা জুলাই যোদ্ধা” সিলেট মহানগর শাখার আহবায়ক আব্দুস সালাম টিপু, সিনিয়র যুগ্ন আহবায়ক এম এ হাসান সাগর, যুগ্ম আহ্বায়ক ( দপ্তর)  মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাহবুব হুসাইন, সুজন আহমদ, খান মোহাম্মদ সামি, ফজলু মিয়া, মুস্তাকিম, সদস্য সচিব মাহমুদুল হাসান সাগর, সদস্য আসাদুজ্জামান, সুমন রায় প্রমুখ।

আবেদনপত্রে নেতৃবৃন্দ উল্লেখ করেন, দীর্ঘদিনের স্বৈরাচার ও ফ্যাসিবাদের দুঃশাসনের অবসান ঘটিয়ে গত ২৪-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা অর্জন করেছি এক নতুন বাংলাদেশ। এই স্বাধীন ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আত্মোৎসর্গ করেছেন অজস্র শহীদ ও আহত যোদ্ধারা। এ দেশের তরুণ সমাজসহ সকল শ্রেণী-পেশার মানুষের অসামান্য ত্যাগ, সংগ্রাম ও তাজা রক্তের বিনিময়ে আজ অর্জিত হয়েছে এই দ্বিতীয় স্বাধীনতা। ফ্যাসিবাদের পতনে যাঁরা জীবন উৎসর্গ করেছেন এবং আত্মত্মত্যাগ করেছেন, তাঁদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করেন। “আমরা জুলাই যোদ্ধা”-দেশের এই ঐতিহাসিক ও ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী পরিবারের অন্তর্ভুক্ত হয়ে রাজপথে সরাসরি সশরীরে অংশগ্রহণ করেছি। বুলেটের সামনে বুক পেতে দিয়ে দেশ ও জাতির কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনতে আমরা পিছপা হইনি। নিশ্চয়ই অবগত আছেন যে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি গঠিত হয়েছে। আমরা সিলেট মহানগর এর ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটির সদস্যবৃন্দ। সিলেট অঞ্চলের অগ্রগতি, গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের অধিকার রক্ষা এবং জনগণের কল্যাণে আমাদের কিছু গুরুত্বপূর্ণ দাবি-দাওয়া রয়েছে। সিলেটের এই অকুতোভয় জুলাই যোদ্ধাদের ন্যায্য দাবিসমূহের প্রতি সহানুভূতিশীল হয়ে তা বাস্তবায়নে আপনার আন্তরিক সহযোগিতা ও প্রয়োজনীয় পদক্ষেপ একান্ত কামনা করেন।

Manual2 Ad Code

দাবি সমূহ
আমাদের শত শত প্রকৃত জাতীয়তাবাদী জুলাই যোদ্ধারা এখনো গেটেজভুক্ত হয়নি। সেই বঞ্চিত প্রকৃত জাতীয়তাবাদী জুলাই যোদ্ধাদেরকে সরকার স্বীকৃত গেজেটভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। জুলাই-আগস্ট সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় ও সাংগঠনিক কর্মসূচিতে “আমরা জুলাই যোদ্ধা” মহানগর কমিটি শাখাকে যথাযথ প্রতিনিধিত্ব ও প্রাধান্য নিশ্চিত করতে হবে। বঞ্চিত সকল প্রকৃত জুলাই যোদ্ধাকে দ্রুত যাচাই-বাছাই সম্পন্ন করে গেজেটভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। গেজেটে অন্তর্ভুক্ত জুলাই যোদ্ধাদের মধ্যে বিদ্যমান সকল বৈষম্য দূর করে সমান মর্যাদা ও সুযোগ নিশ্চিত করতে হবে। গেজেটে আমাদের যে সমস্ত প্রকৃত জাতীয়তাবাদী জুলাইযোদ্ধারা একটি জনগোষ্ঠির হাতে বৈষম্যের শিকার। তাদের গেজেট পূর্ণ বিবেচনার মাধ্যমে বৈষম্য দূর করতে হবে। ভুয়া পরিচয়ে গ্যাজেটভুক্ত সুবিধাভোগীদের সনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রকৃত যোদ্ধাদের অধিকার সংরক্ষণ করতে হবে। জুলাই আন্দোলনে আহত সকল যোদ্ধার আজীবন বিনামূল্যে চিকিৎসা, পুনর্বাসন ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে যোগ্যতার ভিত্তিতে বিশেষ অগ্রাধিকার, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ