যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক : কয়েস লোদী

প্রকাশিত:বুধবার, ২৯ জুলা ২০২৬ ১১:০৭

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক : কয়েস লোদী

Manual1 Ad Code

সুরমাভিউ:-  ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায় এই ব্যাংকের সুদক্ষ অবস্থান আমাদের আস্থা আরও বাড়িয়ে দেয়।

Manual2 Ad Code

সিলেটে পূবালী ব্যাংক স্টেডিয়াম শাখার ক্যাশলেস বাংলাদেশ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী এই মন্তব্য করেন।

এক দেশ এক কেউআর লেনদেন হচ্ছে বাংলা কিউ আর এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অংশ হিসেবে বুধবার (২৯ জুলাই) সিলেট স্টেডিয়াম শাখায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান, সিলেট পশ্চিম অঞ্চলের উপমহাব্যবস্থাপক রুহুল আমিন, সিলেট স্টেডিয়াম শাখার এজিএম আবু হানিফা রনি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সিলেট মহানগর এর আম্বরখানা সুনামগঞ্জ রোডে আর্কেডিয়া শপিং কমপ্লেক্সের সম্মুখে দু’দিনব্যাপী ব্যাংকের এই ক্যাশলেস প্রোগ্রাম শুরু হয়েছে।-বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ