১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২৯ জুলা ২০২৬ ০৭:০৭
সুরমাভিউ:- সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি বৈঠকের সুদীর্ঘ ও বিস্তারিত আলোচনা শেষে ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে এই পরিচালনা কমিটির অনুমোদন দেওয়া হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মওসুফ আহমদ চৌধুরী মাসুম, তানবির আহমদ জুয়েল, রাতুল রায়, রফিক আহমদ, ফরহাদ আহমেদ, রেজওয়ান চৌধুরী,।
নবগঠিত কমিটিতে মোহাম্মদ মহিউদ্দিন মাসুদ-কে সভাপতি এবং সৈয়দ নজরুল ইসলাম-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কমিটির বাকিরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ফরহাদ আহমদ, সহ-সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি রেজোয়ান আহমদ চৌধুরী, সাজু আহমদ, সজল দেব নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিহির তালুকদার, এম. এ হাসান সাগর, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আরিফুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার, অর্থ সম্পাদক রুবেল আহমদ, সহ- নোমান আহমদ, দপ্তর সম্পাদ জুয়েল আহমদ, প্রচার ও তথ্য সম্পাদক মিজানুর রহমান মাছুম, সমাজ কল্যাণ সম্পাদক রাকিব আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রেদোয়ান খান, ধর্ম সম্পাদক করিম, কার্যনির্বাহী সদস্য শাহীন আহমদ, বিকাশ দে, লায়েক আহমদ, ছাব্বির আহমদ, এহসান।
কমিটি গঠনের পর নবাগত কমিটির নেতৃবৃন্দ আম্বরখানার ‘চায়না মার্কেট’-এর সুশৃঙ্খল পরিচালনা, ব্যবসায়ী ভাইদের সার্বিক নিরাপত্তা বিধান এবং কেনাকাটা করতে আসা গ্রাহকদের সেবার মান আরও উন্নত ও স্বাচ্ছন্দ্যময় করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766