১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ২৮ জুলা ২০২৬ ১০:০৭
সুরমাভিউ:- বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ আয়োজনে ২৫০ সদস্য বিশিষ্ট্য সিলেট জেলা হাসপাতাল চালুর দাবীতে ২৮ জুলাই ২০২৬ মঙ্গলবার বেলা ১১.০০ ঘটিকায় ২৫০ সদস্য বিশিষ্ট্য সিলেট জেলা হাসপাতাল প্রাঙ্গণে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
৩০ মিনিট অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, প্রায় শতকোটি টাকা ব্যয়ে নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট্য সিলেট জেলা হাসপাতালের নির্মাণকাজ শেষ হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, হাসপাতাল কমপ্লেক্স বুঝিয়ে দেওয়ার মতো কর্তৃপক্ষ পাচ্ছে না গণপূর্ত বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তর, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সিভিল সার্জন অফিস সহ কেউই এর দায়িত্ব নিতে রাজি হচ্ছে না। ফলে হাসপাতাল দ্রুত চালু করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এর কারণ কি? অথচ এটি চালু হলে ওসমানী হাসপাতালের ওপর চাপ কমবে। সিলেট অঞ্চলের রোগীরা এখান থেকে স্বাচ্ছন্দ্যে সেবা নিতে পারবেন। এখনও এর চারপাশে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়নি, প্রধান গেইট ও সামনে কতিপয় ব্যক্তির দোকান অপসারণ করা হয়নি। হাসপাতাল ভবন নির্মাণ শেষ হলেও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয় নাকি স্বাস্থ্য অধিদপ্তর তা পরিচালনা করবে, সেটি এখনও নির্ধারণ হয়নি। বক্তারা আরো বলেন, আগামী ২ মাসের মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট্য সিলেট জেলা হাসপাতাল চালু করা না হলে রাস্তায় ব্যারিকেড দিয়ে শোয়া কর্মসূচী পালন করবে সিলেট কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ এবং আগামী ১ মাস পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের স্মারকলিপি প্রদান করা হবে।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ।
অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত ও সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান। ৩০ মিনিট অবস্থান কর্মসূচীতে সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সুহেল আলী, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, মোঃ সাগর, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে কুমোদ রঞ্জন হাজরা, মকবুল হোসেন বাদল, মোঃ অলিউর রহমান, মোঃ দিলদার মিয়া, রাধে শ্যাম দে, মোঃ হামদু মিয়া, খোকা মিয়া।
৩০ মিনিট অবস্থান কর্মসূচীতে স্বতঃস্ফূর্তভাবে আশপাশের প্রায় শতাধিক নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Helpline - +88 01719305766