শ্রীমঙ্গল ও কমলগঞ্জে একই দিনে দুটি অজগর সাপ উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার, ২৮ জুলা ২০২৬ ০৮:০৭

শ্রীমঙ্গল ও কমলগঞ্জে একই দিনে দুটি অজগর সাপ উদ্ধার

Manual4 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় পৃথক স্থান থেকে দুটি বিশাল আকৃতির অজগর উদ্ধার করা হয়েছে। বন বিভাগের তত্ত্বাবধানে বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনগুলোর সদস্যরা সাপ দুটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।একই দিনে একই জেলায় দুটি বড় অজগর উদ্ধারের ঘটনায় বন ও পরিবেশ নিয়ে কাজ করা ব্যক্তিরা এটিকে বন্যপ্রাণীর আবাসস্থল সংকুচিত হওয়ার একটি উদ্বেগজনক ইঙ্গিত হিসেবে দেখছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের ১৭ নম্বর সেকশনে চা-শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ একটি বিশাল আকৃতির অজগর দেখতে পান। সাপটি দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা কাজ বন্ধ করে দেন।পরে বিষয়টি বাগানের স্টাফ সেলিম মিয়াকে জানানো হলে তিনি বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং বন বিভাগের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন প্রায় ৩০ কেজি। তাছাড়া কমলগঞ্জের ফুলবাড়ী চা বাগান থেকে উদ্ধার হওয়া অসুস্থ অজগর সাপটিকে সুস্হ করে বনে অবমুক্ত করা হবে বলে জানা গেছে, সাপটির ওজন প্রায় ১৭ কেজি।

এ সংক্রান্ত আরও সংবাদ