সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব করা সম্ভব : আব্দুল মালিক

প্রকাশিত:শনিবার, ১৩ জুন ২০২৬ ০৯:০৬

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব করা সম্ভব : আব্দুল মালিক

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি একটি মানবিক ও নৈতিক কর্তব্য। বর্তমান সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে শুধু সরকারের ওপর নির্ভর না করে সমাজের বিত্তবান, দানশীল ও সামর্থ্যবান ব্যক্তিদেরও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

Manual2 Ad Code

মোহাম্মদ আব্দুল মালিক (১৩ জুন) শনিবার দুপুরে তেতলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual1 Ad Code

তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এমদাদুল হক শরীফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান এবং সহকারী কৃষি অফিসার।

Manual4 Ad Code

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ