কয়েস লোদী ‘সিউক’ চেয়ারম্যান মনোনীত হওয়ায় শাহজালাল রঃ খিদমাহ ফাউন্ডেশনের অভিনন্দন

প্রকাশিত:রবিবার, ১৪ জুন ২০২৬ ০৯:০৬

কয়েস লোদী ‘সিউক’ চেয়ারম্যান মনোনীত হওয়ায় শাহজালাল রঃ খিদমাহ ফাউন্ডেশনের অভিনন্দন

Manual3 Ad Code

সুরমাভিউ:-  সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী নবগঠিত ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম চেয়ারম্যান মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন শাহজালাল রঃ খিদমাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা গাজী রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক মাওলানা জহুরুল হক।

এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, রেজাউল হাসান কয়েস লোদী একজন জনবান্ধব, ত্যাগী ও দূরদর্শী নেতা। সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে অতীতে তিনি অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর মতো একজন অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিত্বকে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর চেয়ারম্যান মনোনীত করায় সিলেটের পরিকল্পিত নগর উন্নয়ন ও কাঠামোগত অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।

Manual8 Ad Code

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনিযুক্ত চেয়ারম্যান কয়েস লোদীর সুদৃঢ় নেতৃত্বে এবং সকলের সহযোগিতায় সিউক একটি আধুনিক, পরিবেশবান্ধব ও তিলোত্তমা সিলেট গঠনে ঐতিহাসিক ভূমিকা পালন করবে। নেতৃবৃন্দ রেজাউল হাসান কয়েস লোদীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও কর্মজীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ