১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১৪ জুন ২০২৬ ০৯:০৬
সুরমাভিউ:- ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে রবিবার (১৪ জুন) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনের মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়।
সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: নূর হোসেন-এর সভাপতিত্বে ও সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক মো: মহসিন আলী , ক্রীড়া সংগঠক ও রেফারি টিটু আহমেদ , প্রমীলা কোচ তানিয়া রহমান, সিনিয়র ক্রীড়া শিক্ষক আব্দুল কাদির, সিনিয়র ক্রীড়া শিক্ষক আব্দুল মজিদ, সিনিয়র ক্রীড়া শিক্ষক ফাতেমা বেগম প্রমুখ।
এসময় সভাপতির বক্তব্যে মো: নূর হোসেন বলেন, বার্ষিক ক্রীড়া কর্মসূচির মূল লক্ষ্যই হলো তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করা। আজকের বিজয়ীরা আমাদের গর্ব, আর যারা জিততে পারোনি- তাদের জন্য এটা কেবলই শুরু। সিলেট জেলা ক্রীড়া অফিস সবসময় তরুণদের এই পথচলায় পাশে থাকবে। আমরা বিশ্বাস করি, এখান থেকেই আগামী দিনের জাতীয় চ্যাম্পিয়ন উঠে আসবে। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766