সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি নজরুল ইসলামের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত:সোমবার, ১৫ জুন ২০২৬ ০৮:০৬

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি নজরুল ইসলামের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি নজরুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও  মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন সোমবার বাদ আছর নগরীর তালতলাস্থ সংগঠনের কার্যালয়ে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট-১৬৬৯ এর উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

দোয়া মাহফিল ও স্মারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।

Manual2 Ad Code

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি দ্বীন ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন মৎস্যজীবী ইউনিয়ন সিলেট জেলা সভাপতি মাওলানা আব্দুল মালিক, জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ মুক্তিযোদ্ধা উপপরিষদের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন জগলু, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই, সহ সাধারণ সম্পাদক হোসেন আহমদ, প্রচার সম্পাদক আব্দুস সুবহান, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক রাসেল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোবারক আলী, অফিস সম্পাদক বাহার উদ্দিন, সদস্য শাহ আলম, খাজা মিয়া, আব্দুজ জব্বার, সংগঠনের ২৪নং ওয়ার্ড সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা বলেন, মরহুম নজরুল ইসলাম ছিলেন শ্রমিকবান্ধব, সৎ ও নিবেদিতপ্রাণ একজন সংগঠক। তিনি দীর্ঘদিন ধরে রিক্সা শ্রমিকদের অধিকার আদায়, কল্যাণ ও জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর নেতৃত্ব, সততা ও মানবিক গুণাবলি শ্রমিক সমাজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বক্তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি সুখ-দুঃখে তিনি সবসময় পাশে ছিলেন। সংগঠনের উন্নয়ন ও ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশিষ্ট শ্রমিক নেতা নজরুল ইসলামের মৃত্যু শ্রমিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। বক্তারা মরহুমের আদর্শ অনুসরণ করে শ্রমিকদের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানান।
সভায় মরহুম নজরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মালিক।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ