মৌলভীবাজারের রাজনগরে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেফতার ৭

প্রকাশিত:শুক্রবার, ১২ জুন ২০২৬ ১১:০৬

মৌলভীবাজারের রাজনগরে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেফতার ৭

Manual1 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ৩ বছর ও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই সাজাপ্রাপ্ত আসামিকেও গ্রেফতার করা হয়।
শুক্রবার (১২ জুন) রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত রাজনগর থানা এলাকায় পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে জিআর-১২৭/২৩ (রাজনগর) মামলায় ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সুকময় বাউরী (৪৫) এবং একই মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আকাশ রাজবর ওরফে কারাইয়া (৩৮)-কে গ্রেফতার করা হয়।
এছাড়া সিআর নং-৩১১/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি দুলাল মিয়া, রাজনগর থানার একটি নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত আসামি রাতুল ও রোকন মিয়াকে গ্রেফতার করা হয়।
একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় উত্তম দেব ও রমজান মিয়া নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ