ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ

প্রকাশিত:শুক্রবার, ১২ জুন ২০২৬ ১১:০৬

ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট:-  সিলেটের ওসমানীনগরে এক নারীকে মারধর, হুমকি ও ধাক্কাধাক্কির অভিযোগে দায়ের করা মামলায় ওয়ারেন্ট ভুক্ত আছমা বেগম (৪০), রাদেখা বেগম (২০), দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ । এছাড়াও আরও দুই আাসামি মহি উদ্দিন রাসেল (৩০), রুহেল আহমদ (২৮), পলাতক রয়েছেন বলে জানা গেছে।

Manual5 Ad Code

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ কয়েছ মিয়া (৫৯), পিতা-মৃত নাইওর মিয়া, সাং-খাগদিওর মিরপাড়া, ৭নং দয়ামীর ইউ/পি, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট।

ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ৩ জুলাই ২০২৫ তারিখ বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির সামনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, ধাক্কাধাক্কি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে তার ওপর চড়াও হন এবং পরিবারের সদস্যদেরও ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় ভুক্তভোগী আইনগত সহায়তা চেয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

Manual2 Ad Code

পুলিশ অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে ওয়ারেন্ট ভুক্ত মামলার দুই নারী আসামিকে গ্রেফতার করে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। ওসমানীনগর থানার দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ