‎সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত:সোমবার, ১৫ জুন ২০২৬ ১০:০৬

‎সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

Manual7 Ad Code

সুরমাভিউ:-  ‎’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‎

‎সোমবার (১৫ জুন) সিলেট জেলা স্টেডিয়াম ভেন্যুতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Manual2 Ad Code

‎‎সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: নূর হোসেন-এর সভাপতিত্বে ও জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সিনিয়র অ্যাথলেটিক্স প্রশিক্ষক দীপাল কুমার সিংহ, ক্রীড়া সংগঠক ও রেফারি আব্দুল মুকিত রাজন, প্রমীলা কোচ তানিয়া রহমান এবং ক্রীড়া প্রশিক্ষক আলী হোসেন মোল্লা।
‎‎পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: নূর হোসেন বলেন, তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ তৈরি করতে এ ধরনের প্রতিযোগিতার বিকল্প নেই। খেলাধুলাকে কেবল বিনোদন নয়, পেশা হিসেবে বেছে নেয়ার মাধ্যমে তরুণ প্রজন্ম যেমন স্বাবলম্বী হতে পারে, তেমনি তাদের পরিবারও পেতে পারে অর্থনৈতিক ভরসা। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অনূর্ধ্ব-১৫ বয়সের অ্যাথলেটরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অংশ নেয়।‎

Manual7 Ad Code

‎প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ক্ষুদে অ্যাথলেটদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ