তরুণ উদ্যোক্তারা সফল হলে সিলেটের অর্থনীতি ও পর্যটন সমৃদ্ধ হবে : নাসিম হোসাইন

প্রকাশিত:শুক্রবার, ০২ অক্টো ২০২৬ ০৮:১০

তরুণ উদ্যোক্তারা সফল হলে সিলেটের অর্থনীতি ও পর্যটন সমৃদ্ধ হবে : নাসিম হোসাইন

Manual6 Ad Code

সুরমাভিউ:-  সিলেট মহানগর বিএনপির নাসিম হোসাইন বলেছেন, “সিলেট একটি ঐতিহ্যবাহী প্রাকৃতির সৌন্দর্যমণ্ডিত পর্যটন নগরী। প্রতিদিন দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক এই পুণ্যভূমিতে আগমন করেন। কিন্তু অনেক সময়ই যাতায়াত ও যানবাহনসংক্রান্ত জটিলতার কারণে তাঁদের নানা ভোগান্তিতে পড়তে হয়। গো রাইডের মতো উদ্যোগের ফলে এখন দর্শনার্থীরা অত্যন্ত সহজে এবং নিজেদের পছন্দমতো সময়ের জন্য বাইক ভাড়া নিয়ে পুরো সিলেট ঘুরে দেখতে পারবেন।”

Manual2 Ad Code

তিনি আরও বলেন, “তরুণ উদ্যোক্তাদের এই সৃজনশীল ব্যবসা সফল হলে সিলেটের পর্যটন খাতে এক নতুন মাত্রা যোগ হবে এবং আমাদের পর্যটন শিল্প বহুদূর এগিয়ে যাবে। সিলেটে আগত দেশি-বিদেশি পর্যটক ও সাধারণ ভ্রমণপিপাসুদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে চালু হয়েছে ভাড়ায় মোটরসাইকেল সেবাদানকারী প্রতিষ্ঠান “গো রাইড”।

Manual4 Ad Code

তিনি শুক্রবার (২ অক্টোবর) বাদ আসর সিলেট নগরীর লামাবাজার এলাকায় ভ্রমণ পিপাষুদের জন্য সহজে যাতায়াত করতে “গো রাইড” নামের ভাড়ায় মোটর সাইকেল শো রুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual5 Ad Code

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কোতোয়ালী থানা বিএনপির সদস্য সচিব সুয়েব আহমদ, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, ছাত্রদল নেতা জয়নাল আবেদীন রাহাত। রাইড শেয়ারিং গো রাইড এর সমৃদ্ধি কামনা করে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ