নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ : মুকতাবিস উন নূর

প্রকাশিত:বুধবার, ৩০ সেপ্টে ২০২৬ ০৭:০৯

নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ : মুকতাবিস উন নূর

Manual7 Ad Code

সুরমাভিউ:-  নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার ২০২৬-২৮ বর্ষের নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এই  সভা অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ছয়ফুল করিম চৌধুরী হায়াতের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  সিলেট প্রেসক্লাবে সভাপতি ও নিসচা সিলেট জেলা শাখার প্রধান উপদেষ্টা মুকতাবিস উন নূর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও নিসচার উপদেষ্টা গোলজার আহমদ হেলাল, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক মো: কাপ্তান হোসেন, সিলেট মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।

Manual4 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে মুকতাবিস উন নূর বলেন, সড়ক দুর্ঘটনা হার দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা সত্যি উদ্বেগজনক। সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন আইনে কঠিন প্রয়োগ। পাশাপাশি মহাসড়ক ও হাইওয়ে রোডে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করা প্রয়োজন। সরকারের সকল সংস্থাকে একসাথে কাজ করতে হবে। প্রশিক্ষিত চালক ছাড়া যাতে কেউ ড্রাইভিং লাইসেন্স না পায় সে ব্যাপারে বিআরটিএকে কঠোর ভূমিকা রাখতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে নিসচা সারা বাংলাদেশে যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবিদার। বিশেষ করে সিলেট অঞ্চলে নিসচা প্রতিমাসে সড়ক দুর্ঘটনার যে প্রতিবেদন প্রকাশ করে তা দুর্ঘটনার প্রকৃত কারণগুলো তুলে ধরছে।

Manual8 Ad Code

নিসচা সিলেট জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নিসচা সিলেট জেলা শাখার সহ-সভাপতি আহমদ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ, সদস্য আহমদ ফুহাদ বিন রাশিদ, আব্দুল্লাহ এ মাসুম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিসচা সিলেট জেলা শাখার সহ-সাধাণ সম্পাদক মো: সাহেদুর রহমান সাহেদ, আবু জাবের, অর্থ সম্পাদক সোহেল চৌধুরী, প্রচার সম্পাদক শাহীন আহমদ, প্রকাশনা সম্পাদক আজমল আলী, আইন বিষয়ক সম্পাদক ফয়সল চৌধুরী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মাজিদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা হোসেন সম্রাট, যুব বিষয়ক সম্পাদক মো: জাহেদুর আলম রাফি, সদস্য মো: শরিফ আহমদ, শেখ জাবেদ আহমদ এমরান, এমদাদুল হক রিপন, সেলিম আহমদ, মো: আফজাল হোসেন খান, মো: হাফিজুর রহমান, খায়রুল ইসলাম, রেজাউল করিম সোহেল প্রমুখ।

Manual6 Ad Code

উল্লেখ্য, আগামী ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সারাদেশের ন্যায় নিসচা সিলেট জেলা শাখা মাসব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ”।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ