মুফাসসিরগণ পথহারা জাতির পথ প্রদর্শক : অ্যাডভোকেট জুবায়ের

প্রকাশিত:শনিবার, ২৬ সেপ্টে ২০২৬ ১১:০৯

মুফাসসিরগণ পথহারা জাতির পথ প্রদর্শক : অ্যাডভোকেট জুবায়ের

Manual8 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুফাসসিরগণ হলেন পথহারা জাতির পথপ্রদর্শক। সঠিক পথের সন্ধান দেওয়া জাতির প্রতি মুফাসসিরদের কোনো দয়া নয়, বরং দায়িত্ব। মুফাসসিররা জাতির রাহবার। অতীতে যারা এ দায়িত্ব পালন করেছেন, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। তারা কারও চোখ রাঙানিকে পরোয়া করেননি; প্রয়োজনে আল্লাহর পথে জীবনও কুরবানি করেছেন। দ্বীন প্রচারের কাজে বাধা আসবেই, সেই বাধা মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, তাফসির মাহফিল থেকে জনগণ যে রূহানী খোরাক প্রত্যাশা করে, সে বিষয়ে তাফসিরকারীদের সচেতন থাকতে হবে। কুরআন-সুন্নাহ ও সাহাবায়ে কেরামের জীবনের আলোকে বয়ান উপস্থাপন করা হলে মানুষ তা থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করতে পারে। মুফাসসিরদের একটি বক্তব্যও জাতির গতিপথ পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। যুগে যুগে এর প্রমাণ রয়েছে।

Manual7 Ad Code

তিনি শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সিলেট বিভাগ আয়োজিত মুফাসসির সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সদ্য সাবেক সিলেট বিভাগীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানীর সভাপতিত্বে এবং বিভাগীয় সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংগঠনের মহানগর উপদেষ্টা ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর উপদেষ্টা হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ এবং সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল। শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের মহানগর উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন হেলালী। মুফাসসিরদের মতামতের ভিত্তিতে সংগঠনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারকে সিলেট বিভাগীয় সভাপতি এবং হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদীকে বিভাগীয় সেক্রেটারি পুনর্র্নিবাচিত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুল মোমিন নাসেরী, মাওলানা কামরুল ইসলাম খান, মাওলানা আব্দুল মতীন চৌধুরী শাহবাগী, অধ্যাপক ড. ফয়জুল হক, ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ আযহারী, ড. মাওলানা এ এইচ এম সোলায়মান ও মাওলানা আব্দুল হাই জিহাদী।

Manual5 Ad Code

কাউন্সিল অধিবেশনে সিলেট বিভাগের সব জেলা ও মহানগর শাখার কমিটিও গঠন করা হয়। এতে সিলেট মহানগর সভাপতি ক্বারী মাওলানা মতিউর রহমান ও সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী, সিলেট জেলা সভাপতি মাওলানা কমর উদ্দীন ও সেক্রেটারি মাওলানা সাদিক সিকানদার, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আব্দুল হক ও সেক্রেটারি মাওলানা খালেদ আহমদ ভানুগাছী, সুনামগঞ্জ জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ও সেক্রেটারি মাওলানা হাবীবুর রহমান এবং হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আশরাফ আলী ও সেক্রেটারি মাওলানা নবীর হোসাইন নির্বাচিত হন।

Manual6 Ad Code

অনুষ্ঠান শেষে ইকামতে দ্বীনের আন্দোলনকে বেগবান করতে ময়দানে দায়িত্ব পালনের জন্য কুরআনের খাদেম মুফাসসিরদের প্রতি আহ্বান জানানো হয়।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ