মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
পিএফজি’র সদস্য এম মহিবুর রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, পিএফজির কো-অর্ডিনেটর খালেদ চৌধুরী।
মানববন্ধনে সংগঠনের,পিএফজির সদস্য,নুরুল ইসলাম শেফুল, রুহেল চৌধুরী, সুফিয়া সুলেমান কলি, মোঃ মাহবুবুর রহমান রাহেল, মোস্তাক আহমদ মম, রিতা দেব, তাপস ঘোস, প্রভাত দেবনাথ, কামরান চৌধুরীসহ সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, সহিংসতা বন্ধ এবং পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারের আহ্বান জানান।