মেধা ও নৈতিক বিকাশে রাসুল (সা.) এর অনুসরণ অনস্বীকার্য : মাহমুদুর রহমান দিলাওয়ার

প্রকাশিত:মঙ্গলবার, ২২ সেপ্টে ২০২৬ ০৫:০৯

মেধা ও নৈতিক বিকাশে রাসুল (সা.) এর অনুসরণ অনস্বীকার্য : মাহমুদুর রহমান দিলাওয়ার

Manual3 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক বিকাশে রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ অনস্বীকার্য। তাদের কাছে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ তুলে ধরতে হবে। পিতা, শিক্ষক ও সমাজ সংস্কারক হিসেবে নবীজী (সা.) অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন।

Manual6 Ad Code

তিনি বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে তামাদ্দুনিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ। যত্ন ও উৎসাহের মাধ্যমে তাদের এগিয়ে যাওয়ার স্বপ্ন জাগিয়ে তুলতে হবে। সাপ্তাহিক তামাদ্দুনিক সভার পাশাপাশি শিক্ষার্থীদের যোগ্যতা যাচাইয়ে জামেয়া নিয়মিত এধরনের আয়োজন করে আসছে। কোমলমতি শিক্ষার্থীদের কাছে বিষয়গুলো সহজভাবে উপস্থাপনের পাশাপাশি যার যে দক্ষতা রয়েছে, তা আরও সমৃদ্ধ করার চেষ্টা অব্যাহত রাখতে হবে।

Manual4 Ad Code

তিনি মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসার নাজিরেরগাঁও সিলেট আয়োজিত তামাদ্দুনিক ও সীরাত বিষয়ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, আত্মীয়তার বন্ধন সুদৃঢ় রাখা, মেহমানদের প্রতি আন্তরিকতা, অসহায় মানুষের বোঝা বহন, অভাব দূরীকরণ এবং ভালো কাজে সহযোগিতার ক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.) ছিলেন অনন্য। আল্লাহ প্রদত্ত আইনের বাস্তবায়নের সুফল তিনি মানুষের সামনে উপস্থাপন করেছেন। সমাজ সংস্কারক ও নবী-রাসুল হিসেবে তাঁর জীবন আমাদের জন্য আদর্শ।
তামাদ্দুনিক ও সীরাত সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক মাওলানা হানীফ হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা আমীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী হাফিজ আইমান আল কাবীর।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামেয়ার শিক্ষক খোরশেদ আলম মহসিন, মো. শাহীন আলম, মাওলানা আবদাল হোসাইন, তানভীর হোসাইন, মনির হোসাইন, সিদ্দিকুর রহমান, আজিজুর রহমান, আলাউদ্দিন, হাফিজ মেহেদী হাসান, মাওলানা আব্দুল খালিক, হাফিজ ইমরান আহমদ, মাওলানা কায়েস আহমদ, মাওলানা হোসাইন আহমদ, হাফিজ সাইদুজ্জামান, ছাত্র সংসদের ভিপি হাফিজ ফাহাদ আহমদ, জিএস আব্দুর রাজ্জাক সৈয়দ, ছাত্র সংসদের ভিপি রাফা আঞ্জুম ও জিএস ফেরদৌসী জান্নাত নওশীন প্রমূখ। অনুষ্ঠানে জামেয়ার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ