মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৪ সেপ্টে ২০২৬ ০৭:০৯

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

Manual4 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীনের নেতৃত্বে শহরের চাঁদনীঘাট, ক্লাবরোড ও পৌরসভা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সদস্যরা।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সোহেল (৩০), শাহিন ইসলাম (৩৫), মহবুল ইসলাম (৩০) ও লিটন দেব (৪৪)। তাদের সকলের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলায়।
পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এ সংক্রান্ত আরও সংবাদ