মঙ্গলবার সকালে মৌলভীবাজার শহরের চুবড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাসুক মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চিতনা এলাকার মৃত কালা মিয়ার ছেলে। তিনি বর্তমানে মৌলভীবাজার শহরের চুবড়া রোডে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে বাদী হিসেবে ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কার্যালয়ের উপপরিচালক রাশেদুজ্জামান।