৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২৩ সেপ্টে ২০২৬ ০৭:০৯
সুরমাভিউ:- নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ কর্তৃক দেশে জালাও-পোড়াও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বুধবার ২৩সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ।
স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব আহমেদ আহাদ এর নেত্রীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সাধারণ মিজানুর রহমান মিজান।
বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গাজী জাবেদ, আব্দুল হান্নান, আমিরুল ইসলাম সাহেদ, আব্দুল মুমিন,নুরুল ইসলাম, শাফিউর রহমান জুসেফ, মনসুর আহমেদ, মামুনুর রশিদ, দেলোয়ার আহমেদ, রোমান আহমেদ, লিটন মিয়া, সদস্য আবু বক্কর তালুকদার, শহীদ আহমেদ, সুয়েব আহমেদ, রুয়েল আহমেদ, নুরুল হাসনাত, সিরাজ আহমেদ, মফিজ আহমেদ, সেজিম আহমেদ, শেখ জুয়েল, সাদিকুর রহমান, শেখ মহসিন, বড়লেখা উপজেলা আহ্বায়ক রায়হান মুজিব, শ্রীমঙ্গল আহ্বায়ক বেলাল আহমেদ, সদস্য সচিব তৈয়ব আহমেদ, জুরি উপজেলা সদস্য সচিব সাইফুর রহমান, রাজনগর কাওছার আহমেদ।
বিক্ষোভ মিছিল টি পৌরসভার সামনা থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাকঘর মোড়ে শেষ হয়।
Helpline - +88 01719305766