১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ৩০ সেপ্টে ২০২৬ ০৪:০৯
সুরমাভিউ:- শিক্ষার্থীদের টিউশন ফি সহ অন্যান্য যাবতীয় ফি আদায় প্রক্রিয়া আধুনিক, সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে পুবালী ব্যাংক পিএলসি এবং সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (এসজিটিএসসি)-এর মধ্যে সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় পুবালী ব্যাংক পিএলসি টেকনিক্যাল রোড শাখার উদ্যোগে সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সন্তোষ চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট পশ্চিম অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো: রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি টেকনিক্যাল রোড শাখার ব্যবস্থাপক কাজী মোছা: মাহবুবা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট পশ্চিম অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো: রুহুল আমিন বলেন, শিক্ষার্থীদের টিউশন ফি ও অন্যান্য যাবতীয় ফি পরিশোধের প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে পুবালী ব্যাংক পিএলসি এবং সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে এ সমঝোতা ও চুক্তি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকরা ঘরে বসেই কিংবা সহজে ব্যাংকিং সেবার মাধ্যমে বিভিন্ন ফি পরিশোধ করতে পারবেন। এতে সময় ও শ্রম দুটোই সাশ্রয় হবে এবং অর্থ লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে। পুবালী ব্যাংক পিএলসি সবসময় গ্রাহকদের আধুনিক ও মানসম্মত ব্যাংকিং সেবা প্রদানে কাজ করে যাচ্ছে। সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে এই কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।
সভাপতির বক্তব্যে সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সন্তোষ চন্দ্র দেবনাথ বলেন, শিক্ষার্থীদের টিউশন ফি ও অন্যান্য ফি আদায়ের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সহজ ও আধুনিক একটি ব্যবস্থা প্রয়োজন ছিল। পুবালী ব্যাংক পিএলসির সঙ্গে এই চুক্তির ফলে আমাদের শিক্ষার্থীদের ফি প্রদান প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। একই সঙ্গে অভিভাবকদের সময় ও ভোগান্তি কমবে এবং প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। অধ্যক্ষ সন্তোষ চন্দ্র দেবনাথ পুবালী ব্যাংক পিএলসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীবান্ধব ও আধুনিক সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও ব্যাংকের সঙ্গে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে। এ উদ্যোগের সুফল যাতে শিক্ষার্থী ও অভিভাবকরা সহজে পান, সে বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহযোগিতা করবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুবালী ব্যাংক পিএলসি সিলেট পশ্চিম অঞ্চলের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাহ মোহাম্মদ দস্তগীর আজম, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর (ফার্ম) ও বিভাগীয় প্রধান (ননটেক) রশীদ আহমেদ, ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) এবং একাডেমিক ইনচার্জ অসীম চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এখন থেকে সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকগণ পুবালী ব্যাংকের পিআই অ্যাপ, সেলফ সার্ভিস সেন্টার, বাংলা কিআর এবং পুবালী ব্যাংক টেকনিক্যাল রোড শাখার কাউন্টার অটিসি সেবার মাধ্যমে অত্যন্ত সুবিধাজনক উপায়ে সকল প্রকার ফি জমা দিতে পারবেন। এর ফলে শিক্ষার্থীদের সময় সাশ্রয় হওয়ার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত হবে। বক্তারা আরো বলেন, এটি কেবল একটি সাধারণ প্রাতিষ্ঠানিক চুক্তি নয়, বরং প্রযুক্তিনির্ভর ও শিক্ষার্থী-বান্ধব আর্থিক সেবার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পুবালী ব্যাংক শিক্ষাপ্রতিষ্ঠানটির পাশে থেকে ভবিষ্যৎ দিনেও সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানের আশা ব্যক্ত করে।
পূবালী ব্যাংক পিএলসির ডেপুটি জুনিয়র অফিসার সায়মা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর (কম্পিউটার) মোহাম্মদ জিয়াউর রহমান। পবিত্র গীতা থেকে পাঠ করেন সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর, অমিত দত্ত।-বিজ্ঞপ্তি

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | |
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766