১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ২৯ সেপ্টে ২০২৬ ০১:০৯
সুরমাভিউ:- বাংলা ট্রিবিউনের সিলেট বিভাগীয় প্রতিনিধি ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য তরুণ সাংবাদিক তুহিনুল হক তুহিনের অকাল প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।
মঙ্গলবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাংবাদিক তুহিনুল হক তুহিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তরুণ ও উদীয়মান এই সাংবাদিকের আকস্মিক মৃত্যুতে সিলেটের গণমাধ্যম অঙ্গনসহ তাঁর সহকর্মী, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এক শোকবার্তায় সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, তুহিনুল হক তুহিন ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান ও সম্ভাবনাময় এক সাংবাদিক। তাঁর এই মৃত্যু সিলেটের সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।
Helpline - +88 01719305766