১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ২৯ সেপ্টে ২০২৬ ০৭:০৯
সুরমাভিউ:- ইসলামী সমাজকল্যাণ পরিষদ, ওসমানীনগরের উদ্যোগে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার তাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে প্রবাসীদের আর্থিক সহযোগিতায় একটি ডিপ টিউবওয়েল স্থাপন শেষে উদ্বোধন করা হয়।
ডিপ টিউবওয়েল স্থাপন কার্যক্রম সম্পন্ন পরবর্তী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী সমাজকল্যাণ পরিষদ, ওসমানীনগরের উপদেষ্টা এবং আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদুর রহমান চৌধুরী।
ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও গোলাম হায়দারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণের অর্থ সম্পাদক এবং আসন্ন তাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদ আহমদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আব্দুল মানিক, দুদু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রবাসী ভাইদের আর্থিক সহযোগিতায় এই ডিপ টিউবওয়েল স্থাপনের ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন বক্তাগণ। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766