জলাবদ্ধতা নিরসনে সিলেটের তিন ওয়ার্ডে ৬টি বর্জ্য বহনকারী ভ্যান বিতরণ

প্রকাশিত:মঙ্গলবার, ২৯ সেপ্টে ২০২৬ ০৮:০৯

জলাবদ্ধতা নিরসনে সিলেটের তিন ওয়ার্ডে ৬টি বর্জ্য বহনকারী ভ্যান বিতরণ

Manual7 Ad Code
সুরমাভিউ:-  সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে ১৪, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে ৬টি বর্জ্য বহনকারী ভ্যান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এফআইভিডিবির ‘Young People Building Urban Resilience in Bangladesh’ প্রকল্পের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে ২টি করে মোট ৬টি বর্জ্য বহনকারী ভ্যান বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব আশিক নূর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন, সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর সালেহা কবির শেপি, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের সহকারী মোহাম্মদ মাহবুবুর রহমান, এফআইভিডিবির লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হাসান আহমেদ চৌধুরী, ২৪ নম্বর ওয়ার্ডের সমাজসেবক আব্দুর রহিম মল্লিক ও ফরহাদ আহমদ।
ভ্যানগুলো গ্রহণ করেন ১৪ নম্বর ওয়ার্ডের পক্ষে ওয়ার্ড সচিব মো. মোকাররম হোসেন ও বর্জ্য সুপারভাইজার আবু সুফিয়ান; ২৩ নম্বর ওয়ার্ডের পক্ষে ওয়ার্ড সচিব বিন্দু মজুমদার ও বর্জ্য সুপারভাইজার পান্ডব দে এবং ২৪ নম্বর ওয়ার্ডের পক্ষে ওয়ার্ড সচিব প্রীতিশ দাশ ও বর্জ্য সুপারভাইজার বিলাশ দেব।
এ সময় আরও উপস্থিত ছিলেন এফআইভিডিবির কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার তাসমিয়া তাহসিনা চৌধুরী, কমিউনিটি মোবিলাইজার আব্দুল মালেক, রাফি, অপূর্ব, সুবর্না, পলি, মনিশা, রাজিয়া, শাকিলা ও আব্দুল আহাদ। প্রকল্প সমন্বয়কারী আবু বকর শিকদার অনুষ্ঠানটি পরিচালনা করেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বর্জ্য বহনকারী ভ্যানগুলো সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ ও পরিবহনে ব্যবহৃত হবে। এর মাধ্যমে খোলা জায়গা, ড্রেন ও নালা-নর্দমায় বর্জ্য জমে যাওয়ার প্রবণতা কমানো এবং জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা মোকাবিলায় সহায়তা করবে। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল হবে এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ