সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে কোতোয়ালি থানা জমিয়তের মতবিনিময়

প্রকাশিত:রবিবার, ২৭ সেপ্টে ২০২৬ ০৯:০৯

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে কোতোয়ালি থানা জমিয়তের মতবিনিময়

Manual5 Ad Code
সুরমাভিউ:-  সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সঙ্গে মতবিনিময় করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কোতোয়ালি থানা ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ২টায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
কোতোয়ালি থানা জমিয়তের সভাপতি মাওলানা আহমদ সগীর আমকুনির নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান তালুকদার, কোতোয়ালি থানা জমিয়তের যুগ্ম সম্পাদক মুফতি ইলিয়াস আহমদ, মুফতি ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জসিম উদ্দিন, প্রচার সম্পাদক মুফতি আবুল কালাম আজাদ, সমাজসেবী সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, মহানগর জমিয়তের যুব বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান ও ছাত্র বিষয়ক সম্পাদক আবুল খায়ের, বিশিষ্ট ব্যবসায়ী জমিয়ত নেতা মাওলানা ইমদাদুল্লাহ, মহানগর যুব জমিয়তের সহ-সভাপতি এম. বেলাল আহমদ চৌধুরী, সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সভাপতি আবু তালহা তোফায়েল, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি জামিল আহমদ ও সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি, সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নাঈম আহমদ, এমসি কলেজ শাখার সভাপতি এম সাইফুর রহমান ও কতোয়ালি থানা ছাত্র জমিয়তের সভাপতি আবু মুহাম্মদ রাওয়াহা প্রমুখ।
মতবিনিময়কালে সিলেট নগরী ও আশপাশের এলাকার সার্বিক পরিস্থিতি, নগর উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সিলেটের উন্নয়ন ও সার্বিক কল্যাণে দল-মত নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
জমিয়ত নেতৃবৃন্দ বলেন, পুণ্যভূমি সিলেটের ঐতিহ্য, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে নগরীর আধুনিকায়ন ও পরিকল্পিত উন্নয়ন প্রয়োজন। নগরীর শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে পর্যাপ্ত খেলার মাঠ ও পার্ক নির্মাণের পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার সুযোগ সম্প্রসারণে ইসলামিক স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তারা আরও বলেন, সিলেটের উন্নয়ন যেন শুধু অবকাঠামোগত অগ্রগতির মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং একটি সুন্দর, সুশৃঙ্খল ও নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনের বিষয়টিও উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব পাওয়া উচিত।
জমিয়ত নেতৃবৃন্দের এসব প্রস্তাবকে স্বাগত জানিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, নগরীর উন্নয়ন ও জনকল্যাণে যৌক্তিক প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ