পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ১১ অক্টোবর রবিবার

প্রকাশিত:বুধবার, ৩০ সেপ্টে ২০২৬ ০৫:০৯

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ১১ অক্টোবর রবিবার

Manual6 Ad Code

কলিযুগপাবনাতারী শ্রীশ্রী মহাপ্রভু প্রীতার্থে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।  এই মহোৎসব সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন- গৌড়ীয় বৈষ্ণব সমাজ সিলেট বিভাগের সভাপতি ও  শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া পনিটুলা সিলেটের অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।

Manual4 Ad Code

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে-  ১১ অক্টোবর রবিবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায়-বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস (বাবুল), রাত ৯টায় শুভ অধিবাস সংকীর্ত্তন; পরিবেশনায়- শ্রীযুক্ত অধীর ভৌমিক; নেত্রকোনা।

Manual6 Ad Code

১২ অক্টোবর সোমবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ মহোৎসব শুরু হবে। দুপুর ১টায় মহাভোগারতি দর্শন, দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রভুর মুখমিশ্রিত মহাপ্রসাদ বিতরণ করা হবে।

শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন সুধা বিতরণে প্রতিশ্রুত কীর্ত্তনীয়াগণ হলেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ, মহাপ্রভুর আখড়া, পনিটুলা, সিলেট; শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল; শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া, পনিটুলা, সিলেট, শ্রীযুক্ত নারায়ন মল্লিক; মৌলভীবাজার, শ্রীযুক্ত রূপম ধর; বালাগঞ্জ, সিলেট, শ্রীযুক্ত অধীর ভৌমিক; নেত্রকোনা ও শ্রীযুক্ত নেপাল তালুকদার; সিলেট।

Manual1 Ad Code

১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টায় কলঙ্কমোচন। দুপুর ১টায় দধিভাণ্ড ভঞ্জন, হরিনাম সংকীর্ত্তন বিশ্রাম ও সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য গৌড়ীয় বৈষ্ণব সমাজ সিলেট বিভাগের সভাপতি ও শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া পনিটুলা সিলেটের অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ ও শ্রীগুরু চরণাশ্রিত ফ্রান্স প্রবাসী সুমা কারেরিক রায়, সিবান্তিয়া কারেরিক রায় (শিবাজী), ইভান ওম কারেরিক রায় (কৃষ্ণজিৎ), ইভ কারেরিক ও কলেত কারেরিক বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ