১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ৩০ সেপ্টে ২০২৬ ০৯:০৯
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অ-স্ত্রসহ মোঃ হাসান মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার কয়েকজন সহযোগী পালিয়ে যায়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার জাপানীবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হাসান মিয়া মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদনগর গ্রামের মৃত বদরুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি কুলাউড়ার জয়পাশা এলাকায় বসবাস করছেন বলে জানিয়েছে পুলিশ।
কুলাউড়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনকে সঙ্গে নিয়ে মঙ্গলবার ভোরে জাপানীবাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশ জানায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও হাসান মিয়াকে আটক করা হয়। পরে ঘটনাস্থল তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তার হাসান মিয়াকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। চুরি, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | |
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766