সিলেট ও সারাদেশে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং সহ নানা দুর্গতিতে অতিষ্ঠ নাগরিক জীবন : গ্যাস বিদ্যুৎ গ্রাহকল্যাণ পরিষদ

প্রকাশিত:বুধবার, ৩০ সেপ্টে ২০২৬ ০৫:০৯

সিলেট ও সারাদেশে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং সহ নানা দুর্গতিতে অতিষ্ঠ নাগরিক জীবন : গ্যাস বিদ্যুৎ গ্রাহকল্যাণ পরিষদ

Manual5 Ad Code

সুরমাভিউ:-  গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, সিলেট ও সারাদেশে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। একদিকে রান্নার গ্যাসের চাপ কম, গ্যাস সিলিন্ডার দাম অস্বাভাবিক বৃদ্ধি, পানির তীব্র সংকটসহ নানা চরম দুর্গতিতে দৈনন্দিন জীবনের কর্ম, ব্যবসা-বাণিজ্য, ছাত্রছাত্রীদের লেখাপড়ায় মারাত্মক বিঘ্ন ঘটছে। জনদুর্ভোগ নিরসনে সরকার খুবই নির্বিকার। আইন-শৃঙ্খলা চরম অবনতি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি সবকিছু মিলিয়ে দেশের অবস্থা টালমাতাল। অপরদিকে দায়িত্বশীল ব্যক্তিবর্গরা বহাল তবিয়তে এবং অহরহ মিথ্যা ও আশ্বাসমূলক বক্তব্য দিয়ে দায় সাড়ছেন। মোট কথা দেশটা যেন মগের মুল্লুকের শাসন চলছে। এ অবস্থার পরিবর্তন না হলে দেশের লক্ষ লক্ষ অসংগঠিত গ্যাস বিদ্যুৎ গ্রাহকরা, পাশাপাশি অতিষ্ঠ জনগণ যেকোনো সময় ফুসে উঠতে পারেন। ক্ষুব্দ গ্যাস বিদ্যুৎ গ্রাহক ও জনগণকে এ অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে দ্রুত বিদ্যুৎ এর ঘন ঘন লোডশেডিং সহনীয় অস্বাভাবিক বিদ্যুৎ বিল বন্ধ, মিটার ও ডিমান্ড চার্জ প্রত্যাহার পাশাপাশি রান্নার গ্যাসের চাপ বৃদ্ধি ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ ও জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা করার জোরদাবী জানান।

Manual5 Ad Code

অন্যথায় সরকারকে কঠোর হুশিয়ারি দিয়ে সাবধান করে নেতৃবৃন্দ বলেন, জনগণের সহ্যসীমা অতিক্রম করলে মনে রাখবেন অন্ধ হলে প্রলয় বন্ধ হয়না!

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ