১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ০৩ অক্টো ২০২৬ ০৮:১০
সুরমাভিউ:- দৈনিক দিনকালের সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরীর বাসায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।
তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।
সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।
Helpline - +88 01719305766