উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে স্বনির্ভর দেশ গঠনে জিয়া অবদান রেখেছেন : আবুল কাহের চৌধুরী শামীম

প্রকাশিত:শনিবার, ১৩ জুন ২০২৬ ০৯:০৬

উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে স্বনির্ভর দেশ গঠনে জিয়া অবদান রেখেছেন : আবুল কাহের চৌধুরী শামীম

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। উন্নয়ন উৎপাদনের রাজনীতি করার মধ্যদিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে অন্যন্য অবদান রেখেছেন। খাল, জলাশয় খনন কর্মসূচির মাধ্যমে কৃষিবিপ্লব ঘটিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

Manual6 Ad Code

তিনি ১৩ জুলাই শনিবার জিয়াউর রহমানের উপর গবেষণামূলক সংগঠন জিয়া সংসদ সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসবকথা বলেন।

জিয়া এবং বাংলাদেশী জাতীয়তাবাদ-শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি সাবেক চেয়ারম্যান এম.এ. রহিম।

Manual6 Ad Code

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিলের সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, প্রবীন বিএনপি নেতা, গোয়াইনঘাট উপজেলা বিএনপির প্রাক্তন সভাপতি হাজী ওসমান গনি, সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্মসাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ব্যারিস্টার রিয়াসাত আজিম হক আদনান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু, জিয়া সংসদ কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মখর, মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির সহসভাপতি আশরাফ গাজী, আমরা জুলাইযোদ্ধা সিলেটের আহবায়ক আলাল আহমদ ও কনভেনার আব্দুল মতিন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, নারীনেত্রী আসমাউল হাসনা, ফারজানা আক্তার পপি, নাজমা বেগম, জিয়া সংসদ নেতা প্রভাষক তুহিন, রিপন খান, বশির আহমদ, শামসুল হক প্রমুখ।

Manual6 Ad Code

শুরুতে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের পর বর্তমান সরকারের জনকল্যাণমুখী কর্মকান্ড তুলে ধরে তথ্যচিত্র প্রদর্শন করা হয় তথ্য অফিসের সৌজন্যে।

দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সহ সভাপতি মাওলানা মঈনুল ইসলাম। শেষাংশে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি নেতা আবুল কাহের শামীম। সিলেটের হারিয়ে যাওয়া কমলা, লেবু ও নিমের চারা রোপন করা হয়। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ