সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিতে সুদৃষ্টি দিতে হবে : মতিউল বারী চৌধুরী খুর্শেদ

প্রকাশিত:রবিবার, ১৪ জুন ২০২৬ ১১:০৬

সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিতে সুদৃষ্টি দিতে হবে : মতিউল বারী চৌধুরী খুর্শেদ

Manual2 Ad Code

সুরমাভিউ:-  সিলেট মহানগর বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মতিউল বারী চৌধুরী খুর্শেদ বলেছেন, সাংবাদিকরা জাতির দর্পন। তারা নিজেরা ত্যাগ স্বীকার ও দিনরাত একাকার করে সমাজের কল্যাণে কাজ করেন। জনগণের মঙ্গলের জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ প্রকাশ করেন। কিন্তু সাংবাদিকরা যখন অসুস্থতায় পড়েন দেখা যায় চিকিৎসা গ্রহণ করতে গিয়ে নানারকম ভোগান্তির মুখে পড়েন। হয়রানীর স্বীকার হন। এসব সমস্যা সমাধানের লক্ষ্যে সাংবাদিক নেতৃবৃন্দ, চিকিৎসকসমাজ ও রাজনীতিবিদদের মধ্যে সমন্বয় করে অসুস্থ সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Manual3 Ad Code

সিলেট নগরীর শেখঘাট ভাঙ্গাটিকর এলাকায় শনিবার (১৩ জুন) সন্ধ্যায় অসুস্থ সিনিয়র সাংবাদিক, দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি মো. ফয়ছল আলমকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

Manual1 Ad Code

চিকিৎসা গ্রহণ করতে গিয়ে সম্প্রতি একাধিক হাসপাতালে সাংবাদিকরা হয়রানীর মুখে পড়েছেন, যা কোনোভাবেই কাম্য নয়। এরকম ঘটনা যাতে আর না ঘটে সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন সিনিয়র সাংবাদিক মতিউল বারী চৌধুরী খুর্শেদ।

এসময় তার সাথে ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক একাত্তরের কথা’র বার্তা সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, সিলেট পেশাজীবী পরিষদের নেতা ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক জামিল আহমদ।

তারা অসুস্থ সাংবাদিক মো. ফয়ছল আলমের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন। দ্রুত সুস্থতা কামনা করেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ